1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে বিএনপির সম্পাদকের মদদে বীরমুক্তিযোদ্ধার সম্পত্তি বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৯৮৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মো. মোশাররফ হোসেন নামের এক বীরমুক্তিযোদ্ধার সম্পত্তি বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মো. সিরাজুল ইসলামের মদদে তার ভাই আবুল কালাম আজাদ শিশির কর্তৃক সৎ ভাই মোশাররফ হোসেনের সম্পত্তি বেদখলের অভিযোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বীরমুক্তিযোদ্ধার ছেলে আহম্মেদ শিবলী ফোরকান রিপন নিরাপত্তাহীনতায় ভোগার কথা উল্লেখ করে সৎ চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন। এ ঘটনায় বীরমুক্তিযোদ্ধার ছেলে রিপন শান্তি-শৃঙ্খলা ভঙ্গসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করে বোয়ালমারী থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে ডাকবাংলোর সামনে অবস্থিত জেলা পরিষদের মার্কেটের একটি কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেনের ছেলে এবং উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রাম নিবাসী আহম্মেদ শিবলী ফোরকান রিপন। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, বিবাদী আবুল কালাম আজাদ তার সৎ চাচা। ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমিজমা নিয়ে চাচার সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিবাদী তার পিতার ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক দখলে রেখেছে। গত ২৪ ডিসেম্বর সকালে বীরমুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেনের ক্রয়কৃত গুনবহা ইউনিয়নের ১০৮/১০২ নং কামারগ্রাম মৌজার ৬০৪ নং ডিপি খতিয়ানের ১০৮৪ নম্বর হালদাগের সোয়া ৪ শতাংশ জমি বিবাদী দখল করার চেষ্টা করে। তিনি আরো বলেন, এ সময় বাধা দিলে বিবাদী আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে পুনরায় সুযোগ বুঝে দখল করার কথা বলে চলে যায়। এ ঘটনায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করে বোয়ালমারী থানায় আমি একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার কাউন্সিলর রাজিবুল ইসলাম বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী রিপন সরকার, কানাই কুন্ডু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION