ইকবাল হোসেন লিমন: সারাদেশের ন্যায় সোমবার (১ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে বোয়ালমারী পৌরসভার মধ্যেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মো. মুজাহিদ সিকদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল গফফার শেখ এর সার্বিক তত্বাবধানে বই বিতরণ উৎসবে অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. মমিন খান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা প্রমুখ। অতিথিরা ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। নতুন বই হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-মন্ডলী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.