বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুশাডাঙ্গা বার্তা মডেল একাডেমীতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বার্তা মডেল একাডেমীর সভাপতি অ্যাড. কোরবান আলীর সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন মিয়া। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, ৮ নং ওয়ার্ডের সবেক কাউন্সিলর মো. সাইফুর রহমান। বার্তা মডেল একাডেমীর প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিন এর সার্বিক তত্বাবধানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান মাহমুদ মিলু, ইকবাল হোসেন লিমন, শিক্ষক মাবিয়া বেগম, আছমা বেগম, নার্গিস বেগম, খাদিজা আক্তারসহ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধী মহল। নতুন বই হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.