1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে পলিমার কারখানার বার্থরুমে পাওয়া গেল পুরুষাঙ্গ

  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৪০৭ Time View

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে একটি কারখানার শ্রমিকের পুরুষাঙ্গ হারিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তোভোগী ওই শ্রমিক ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
রোববার সকাল ১১টায় উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের ব্রিজ সংলগ্ন পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজের ভেতরে নিজের ব্যবহৃত বাথরুমে পুরষাঙ্গ হারান ওই শ্রমিক।
তবে এ নিয়ে ওই শ্রমিক মুখ খুলতে নারাজ।

পুরুষাঙ্গ হারানো শ্রমিক ওই কম্পানিতে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করেন।

হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শাহীন আলম পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজের ভেতরের একটি রুমে থাকেন। রোববার (০৮ জানুয়ারি) তার কোনো ডিউটি না থাকায় রুমেই ছিলেন তিনি। হঠাৎ নিজ রুমের বাথরুমের ভেতরে তার চিৎকার শুনে পাশের রুমের লোকজন ছুটে আসেন। এসময় বাথরুমের ভেতরে রক্তাক্ত অবস্থায় পুরুষাঙ্গ কর্তন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা সাময়িক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ ব্যাপারে ভুক্তভোগীর ভাই সাদিকুল ইসলাম বলেন, দুপুর ১২ টার দিকে আমরা এ খবর পেয়েছি। আমরা ঢাকায় রওনা দিয়েছি। তবে, কীভাবে পুরুষাঙ্গ হারালো আমার ভাই সে ঘটনা এখনো জানতে পারিনি।

দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেন, বিষয়টা অতি দুঃখজনক, তবে এ বিষয়টার সত্যতা যাচাই করে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনা উচিত।
পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজের এমডি মো. আতাউর রহমান বলেন, ওই শ্রমিক গত দেড় মাস বিবাহ করেছে। তাদের বিবাহ দম্পতি অসুখি হওয়ায়, রাগের ছলে সে নিজেই এ কাজ ঘটিয়েছে বলে জানান। তবে সে বর্তমানে ঢাকা হসপিটালে চিকিৎসা নিচ্ছে।

বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। ওই শ্রমিকের সাথে কথা না বলে প্রকৃতরুপে কি কারণে এটা ঘটেছে তা বলা যাচ্ছে না।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION