প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৩, ৪:২২ পি.এম
চতুল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের পরিচিতি সভা

বোয়ালমারী প্রতিনিধি: সোমবার (৯ জানুয়ারি) চতুল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ লিটন মৃধা। চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনীর হোসেন রাফীর সার্বিক তত্বাবধানে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আহসান হাবিব (হাসান সিকদার), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মলয় কুমার বোস, আসাদুজ্জামান মিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রাকিবুল ইসলাম, প্রেসক্লাব বোয়ালমারী'র সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাডঃ কোরবান আলী, সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম (আমিন), চতুল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলম, নদীয়ারচাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান মিঞা, জয়পাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামাল হোসেনসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.