1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ পাচ্ছেন না পরেশ বালা, আদালতে মামলা

  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৫৭৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম একাডেমীর নৈশপ্রহরীর নিয়োগ পরিক্ষায় প্রথম স্থান অধিকারকারীকে নিয়োগ না দিয়ে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ায় ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মামলা করেছেন উত্তীর্ণ প্রার্থী পরেশ বালা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বামনগাতি এলাকার পংকজ বালার ছেলে পরেশ বালাসহ ৯জন প্রার্থী নৈশপ্রহরী পদে আবেদন করেন। পরে (৩০ সেপ্টেম্বর) পরীক্ষায় ৬জন প্রার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেন। এতে লিখিত পরিক্ষায় ৩০ ও মৌখিক ০৬.০০ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেন পরেশ বালা। সবার সম্মতিক্রমে প্রথম স্থান অধিকারাকারী পরিক্ষার্থীকে নিয়োগ দেয়ার সুপারিশ করা হয়। সে মোতাবেক নিয়োগ কমিটির সুপারিশ আমলে না নিয়ে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেন স্কুল কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে পরেশ বালা বিজ্ঞ আদালতে তার নিয়োগ পাওয়ার জন্য আবেদন করেন। একই সাথে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম রদ-রহিত করার জন্য ম্যানেজিং কমিটির সভাপতিসহ ১২ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ০১/২৩। এর মধ্যে কাজী সিরাজুল ইসলাম একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি মো আবুল কালাম, প্রধান শিক্ষক সদস্য সচিব মো. আনিসুর রহমানসহ ১০ জনের নাম উল্লেখ রয়েছে। আদালত বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। নোটিশে বলা হয়েছে, কেনো অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হবে না তা নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি মো আবুল কালাম আজাদ বলেন, নিয়োগের বিষয়ে মনোনীত প্রার্থী না পাওয়ায় ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে ফের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর মামলার সম্পর্কে নোটিশ পেয়েছি, সময়মত সে নোটিশের জবাব দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION