বোয়ালমারী প্রতিনিধি: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উদযাপন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এম নাহিদ আল রাকিব এর সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, সাবেক সভাপতি চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, বোয়ালমারী উপজেলার ২৪১টি ক্যাম্পে ৪৫ হাজার শিশুকে একটি করে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.