1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে আল আলী অটো ব্রিক্স লিঃ এর উদ্যোগে সড়ক পরিস্কার

  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৪৭৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আল আলী অটো ব্রিক্স লিঃ এর উদ্যোগে অটো ব্রিক্স সংলগ্ন আঞ্চলিক মহাসড়ক পরিস্কার করা হয়েছে। উপজেলার রামচন্দ্রপুর-ভাটপাড়া এলাকায় অবস্থিত আল আলী অটো ব্রিক্স লিঃ কর্তৃপক্ষ বুধবার (৮মার্চ) দুপুর ১২টা থেকে এ সড়ক পরিস্কার কার্যক্রম শুরু করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর-ভাটপাড়া এলাকায় অবস্থিত আল আলী অটো ব্রিক্স লিঃ কর্তৃপক্ষের ৫/৭জন শ্রমিক সড়ক পরিস্কারে ব্যস্ত রয়েছেন। ইটভাটায় মাটি আনা-নেয়ার সময় উচ্ছিষ্ট মাটি পড়ে নষ্ট হওয়া সড়কে পানি ঢেলে ঝাড়ু দিয়ে কাদামাটি অপসারণ করছেন তারা। সড়ক পরিচ্ছন্ন কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, ইটভাটায় মাটি বহনের সময় সড়কের ওপর উচ্ছিষ্ট মাটি পড়লে দুর্ঘটনা এড়াতে সাথে সাথে পানি ঢেলে ঝাড়ু দিয়ে সড়ক পরিস্কার করা হয়। প্রতিদিন সড়ক পরিস্কার কাজে ৩/৪ জন শ্রমিক নিয়োজিত থাকে। তাদের কাজই জনসাধারণ ও যানবাহন চলাচলের ভোগান্তি রোধে সড়কের কাদামাটি অপসারণ ও সড়ক পরিস্কার করা। আল আলী অটো ব্রিক্স লিমিটেডের এইচ আর ম্যানেজার মো. সবুজ মিয়া বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কারের কাজ করে যাচ্ছি। এই শ্রদ্ধা বোধ আমাদের আছে বিধায় যান চলাচলে কোনো রকম সমস্যা ছাড়াই নিয়ম মেনে রাস্তা পরিষ্কারের উদ্যোগ হাতে নিয়েছি। ইট তৈরীতে মাটির ব্যবহার অপরিহার্য। তবে মাটি বহনের সময় কিছু উচ্ছিষ্ট মাটি সড়কে পড়ে থাকে। ইটভাটার আশপাশের সেই মাটি অপসারণ ও সড়ক পরিস্কার পরিচ্ছন্ন রাখতে উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক আল আলী অটো ব্রিক্স লিঃ কর্তৃপক্ষ নিজ উদ্যোগে কয়েকজন শ্রমিক নিয়োগ করেছে। আগামী বর্ষা মৌসুম পথচারী ও যানবাহন চলাচলে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় সে ব্যাপারে আমরা সর্বদা সতর্ক রয়েছি। তাই নিয়মিত সড়ক পরিস্কার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION