1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে ইসলামী ব্যাংকের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৪৭৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বোয়ালমারী শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী চৌরাস্তা সংলগ্ন শাখা কার্যালয়ে ৭ রমযান বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল পৌনে ৫টায় ‘সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া। প্রধান আলোচকের বক্তব্য এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. হুসাইন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বোয়ালমারী শাখার প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেসান্স মো. হাফিজুর রহমান।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বোয়ালমারী শাখার সিনিয়র অফিসার ও বিনিয়োগ ইনচার্জ মো. এনায়েত হোসাইন এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বোয়ালমারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহম্মেদ, গুনবহা ইউপি চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলামসহ ব্যাংকের গ্রাহক, স্থানীয় সুধীমহল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংকের অফিসার মো. আব্দুর রাজ্জাক। ইসলামী সংগীত পরিবেশন করেন ব্যাংকের অফিসার মোঃ আশরাফুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION