1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

মন্ত্রী-এমপিরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করায় জিনিসপত্রের দাম বেড়েছে -শাহ জাফর

  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৫১৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর বলেছেন, ‘আমরা জনগণের ভোটের অধিকার চাই, ভাতের অধিকার চাই। দ্রব্যমূল্যর দাম যেভাবে বেড়েছে তাতে আর আমাদের বাঁচার অবস্থা নেই। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়ায় জিনিসপত্রের দাম বেড়ে গেছে।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জনশক্তির উপরে আর কোন শক্তি নেই। জনশক্তিকে সংগঠিত করতে হবে।’ এই অবস্থান কর্মসূচি থেকে আপনাদের অঙ্গীকার করতে হবে এই দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে সরকারকে বিদায় দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। বিদ্যুত ও দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, এই সরকারকে আমরা চাই না।’
তিনি আরো বলেন, ‘সামনে আরো বড় আন্দোলন করা হবে। ইনশাআল্লাহ আমরা সেই আন্দোলনে জিতবো; আওয়ামী লীগ পরাজিত হবে।’
শনিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী জর্জ একাডেমী চত্বরে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু’র তত্ত্বাবধানে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, সহসভাপতি খান আতাউর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মিল্টন খান, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আমিনুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম কুদ্দুস মোল্যা, বোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, চতুল ইউনিয়নের বিএনপির সভাপতি একলিম শরীফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশিদ হেলাল, সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, কাউন্সিলর শেখ আজিজুল হক, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা নিউটন মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ আনিসুরজ্জামান তপু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ মিয়া প্রমুখ। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদের পরিচালনায় শনিবার (৮ এপ্রিল) ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আলোচনা শেষে ইফতার বিতরণ করা হয় সকলের মাঝে। তবে বিএনপির অপর সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সমর্থকদের এ কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION