1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে পূর্বশত্রুতার জের যুবককে কুপিয়ে জখম

  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৯৬৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জের ধরে মো. সাহিদুল বিশ্বাস (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষে বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডের মধ্যকামারগ্রামে এ ঘটনা ঘটে। আহত সাহিদুল বিশ্বাস একই গ্রামের মো. লিয়াকত বিশ্বাসের ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল বিকেল আড়াইটার বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডের মধ্যকামারগ্রাম এলাকার মো. সোহান বিশ্বাস কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের উত্তর পাশে চিত্ত কামারের বাড়ির সামনে মাঠে খাবার নিয়ে যাচ্ছিল। এ সময় প্রতিপক্ষের আলিম মোল্যা, তার ছেলে মো. তামিম মোল্যা, স্ত্রী লাভলী বেগমসহ আরো অজ্ঞাত কয়েকজন সোহানের গতিরোধ করে এবং তাকে মারতে উদ্যত হয়। এই ঘটনা সোহান মোবাইল ফোনে তার চাচা ওহিদুল বিশ্বাসকে জানালো কিছু সময় পর ঘটনাস্থলে যায় ওহিদুল বিশ্বাস ও তার ছোট ভাই সাহিদুল বিশ্বাস । প্রতিপক্ষের লোকদের ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার করতে নিষেধ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে তামিম মোল্যা ধারালো ছুরি দিয়ে সাহিদুলের বুকের বাম পাশে আঘাত করে। ছুরির আঘাতে সাহিদুল রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজনের সহায়তায় জখমী সাহিদুল বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ করেছেন আহত সাহিদুলের ভাই মো. ওহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION