1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারী পৌর বিএনপির ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও পুনর্মিলনী

  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৪৬৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌর বিএনপির উদ্যোগে ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের লক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর বাড়ির আঙিনায় শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, সাবেক মেয়র আব্দুর শুকুর শেখ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মিল্টন খান, সাবেক ছাত্রনেতা সাহাবুদ্দিন আহমেদ নিউটন মিয়া, কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, শেখ আজিজুল শেখ, সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম কুদ্দুস মোল্যা, জেলা মহিলাদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নী রহমান, মহিলা কাউন্সিলর নিরা বেগম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, জেলা যুবদলের সদস্য কামরুজ্জামান হাসান, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. জাকির হোসেন চৌধুরী, যুবদল নেতা রোকনুজ্জামান বকুল, গোলাম রসূল বিশ্বাস, মো. আলম শেখ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শেখ আনিসুরজ্জামান তপু, পৌর ছাত্রদলের আহবায়ক মো. মাহফুজ মিয়া প্রমুখ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION