1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে ব্যাংক কর্মকর্তার ভবনে অবৈধ বিদ্যুৎ সংযোগে চলছিল ওয়েল্ডিংয়ের কাজ

  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৪২৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে এক ব্যাংক কর্মকর্তার নির্মাণাধীন বহুতল ভবনে বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে ওয়েল্ডিংয়ের কাজ করার অভিযোগ পাওয়া গেছে। গত এক সপ্তাহ যাবত বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে ওয়েল্ডিংয়ের কাজ করলেও শনিবার (৬ মে) সকালে অবৈধ সংযোগের কারণে বৈদ্যুতিক গোলযোগ ঘটলে বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতির নজরে আসে। পল্লী বিদ্যুৎ সমিতির অফিস শনিবার বন্ধ থাকায় রবিবার ওই নির্মাণাধীন ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘোষপুর ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের বোয়ালমারী শাখার সিনিয়র অফিসার মাহবুবুর রহমান বোয়ালমারী পৌরসভার স্টেডিয়াম সড়কে পাঁচতলা ভবন নির্মাণ করছেন। ভবনের ছাদ এবং দেয়াল নির্মাণের কাজ শেষে এখন জানালার গ্রীল বানানোর কাজ চলছে। ভবনের মালিক রড কিনে মিস্ত্রি দিয়ে ওই ভবনের নিচ তলায় গ্রীল বানাচ্ছেন। গত এক সপ্তাহ যাবত গ্রীল বানানোর কাজ চলছে। সঞ্চালন লাইনের যে স্থান থেকে অবৈধ সংযোগ নেয়া হয়েছিল ওই স্থানে শনিবার সকাল ৮টার দিকে আগুন ধরে বিকট শব্দ হয়ে  আশেপাশের এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। পরে খবর পেয়ে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অবৈধ সংযোগের বিষয়টি নিশ্চিত হয়ে ওই ব্যাংক কর্মকর্তার নির্মাণাধীন ভবনের জন্য জানালার গ্রীল নির্মাণের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে পল্লী বিদ্যুৎ অফিসে নিয়ে যায়। শনিবার পল্লী বিদ্যুৎ সমিতির আর্থিক লেনদেন বন্ধ থাকায় রবিবার এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিস সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। আমার মিস্ত্রি অবৈধ সংযোগ নিয়েছে।
জানতে চাইলে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ মোর্শেদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ সংযোগ নিয়ে ওই ভবনের জানালার গ্রীল বানানো হচ্ছিল। শনিবার পল্লী বিদ্যুৎ সমিতির আর্থিক লেনদেন বন্ধ থাকায় কি পরিমাণ বিদ্যুৎ ওই ভবনের গ্রীল তৈরিতে ব্যবহৃত হয়েছে তা যাচাই সাপেক্ষে রবিবার আর্থিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION