1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

ফরিদপুরে ১ আসনে সাখাওয়াত হোসেন এর গনসংযোগ

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৬৪৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ফরিদপুর ১ আসনের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। সম্প্রতি আলফাডাঙ্গা পৌর সদর বাজারসহ উপজেলার বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন তিনি। এছাড়া বোয়ালমারী বাজারসহ উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা, ময়না ইউনিয়নের ঠাকুরপুর বাজার, মধুবর্নী বাজার, সাতৈর ইউনিয়নের সাতৈর বাজার ও মধুখালী উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগকালে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং চা চক্রে মিলিত হন।

এ সময় সাধারণ জনগণও সাখাওয়াত হোসেনকে কাছে পেয়ে তাদের সুবিধা-অসুবিধার কথা খুলে বলেন। গনসংযোগকালে ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাখাওয়াত হোসেন আওয়ামী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্যচিত্র জনগণের কাছে তুলে ধরেন।

এ সময় সাখাওয়াত হোসেন বলেন, দেশের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আমি এমপি হই আর না হই, আজীবন আপনাদের সেবক হয়েই পাশে থাকতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে চাই।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকা মানেই দেশ এবং দেশের মানুষের উন্নয়ন। আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে জনগনের জন্য কাজ করার বেশি সুযোগ পাবো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চাইলে, আমি আপনাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে জনসেবায় কাজ করে যাবো।

গনসংযোগকালে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া সাখাওয়াত হোসেন ব্যক্তিগত অর্থায়নে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করছেন এবং অসহায় ও দুঃস্থদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION