1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

ডাকাতি মামলার আসামী কদমীর নিশান জেলহাজতে

  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৪০৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমি গ্রামের আরিফুজ্জামান নিশান ডাকাতি মামলায় বর্তমানে জেল হাজতে আছে। ২০১৭ সালের ২৮ জুন রাতে মিজানুর রহমান সোনা মিয়ার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। মিজানুর রহমান সোনা মিয়া ২০১৭ সালের ১ জুলাই বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ থেকে ১২ জন আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ০২। মামলা সূত্রে জানা যায়, ডাকাতি মামলার আসামীরা বাদীর মা ও বোন উত্তর পোতার ঘরে ঘুমিয়ে থাকলে দলবদ্ধ হয়ে ২০১৭ সালের ২৮ জুন গভীর রাতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। আসামীরা বাদীর ভগ্নিপতিকে হাত পা বেঁধে মা ও বোনের গলায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণের চেইন, কানের দুল, স্বর্ণের বালা, নগদ টাকাসহ মোট ৯ লাখ ৬৫ হাজার টাকার মালামাল লুন্ঠন হয়। বাদির পরিবারের লোকজন ডাকাতদের মাঝে ২জনকে চিনে ফেলে। এ ঘটনা তৎকালীন সময়ে জাতীয় দৈনিকসহ একাধিক পত্রিকায় প্রকাশিত হয়। ডাকাতি মামলায় গত রোববার (২১.০৫.২৩) আসামী আদালতে হাজিরা দিতে গেলে তাকে আটক করে কারাগারে প্রেরণ করেন বিজ্ঞ আদালতের বিচারক। এর আগেও আসামী আরিফুজ্জামান নিশানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এ আসামী রুপাপাত এলাকায় বিভিন্ন অপরাদের সাথে জড়িত থাকায় ইতোপূর্বে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। আসামী পক্ষের লোকজন মামলা তুলে নিতে বাদীকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে বলে জনান এ মামলার বাদী। আসামি কারাগারে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION