1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

ওহিদ মেম্বারসহ আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার দুটি মোটরসাইকেল উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৮৩৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার (২৫.০৫.২৩) রাতে অভিযান চালিয়ে বোয়ালমরী থেকে আন্ত.জেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের নিকট থেকে দুটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের প্রদত্ত প্রেস রিলিজ থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিটে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির চৌরাস্তা হাসিনা টাওয়ারের সামনে আব্দুল্লাহ শেখ এবং মো. সুমন মোল্যাকে একটি কালো/লাল রঙের পালসার এবং কালো/লাল রঙের ডিসকভার মোটরসাইকেলসহ আটক করে। মোটরসাইকের দুটির মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। আটককৃত আব্দুল্লাহ ও সুমন মোল্যার তথ্যমতে মো. নাইমুর রহমান নাইম এবং তাঁর ভাই মো. ওহিদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ওহিদুর রহমান চতুর ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য এবং যুবলীগ নেতা। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. ইমানুর হোসেন বাদি হয়ে শুক্রবার (২৬.০৫.২৩) বোয়ালমারী থানায় ৩৭৯/৪১১/৪১৩ ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১৮। পলাতক আসামি নাহিদ ফকিরসহ অন্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যহত রয়েছে। আব্দুল্লাহ গত ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীদের মোটরসাইকেল চালক হিসেবে নিয়োজিত ছিলেন।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সুমন বলেন, মোটরসাইকেল চোরদের নামে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের গোয়েন্দা পুলিশ জেলা থেকেই সরাসরি আদালতে চালান করে দিবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION