1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনা সরকারের বিকল্প নাই মেজর হালিম

  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১২২৭ Time View

এফ এম জাহাঙ্গীর আলম শাহজাহান সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ
দেশ আজ উন্নয়নের রোল মডেল, দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে শেখ হাসিনা সরকারের বদৌলতে। ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার বিনির্মানে কাজ করে আওয়ামীলীগ সরকার। দেশে গত ১৪ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা অন্য যে কোন সরকারের সাথে তুলনা করা যায় না। দেশের এই চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনা সরকারের বিকল্প নাই। আওয়ামীলীগের  শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য, ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং বঙ্গবন্ধু সেনাপরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর ( অবঃ) আতমা হালিম এসব কথা বলেছেন।
বৃহস্পতিবার বিকালে সালথা বাজারের হারেজ মার্কেটের অফিস কক্ষে নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে এখন দেশে বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত, বিএনপি জামায়াতের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। এদেশের মানুষ এখন আর বিএনপিকে সরকারে দেখতে চায় না। তাই সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে জনগনের নিকট। তিনি বলেন,সালথা – নগরকান্দায় আওয়ামীলীগের মধ্যেকার যে বিভক্তি সৃষ্টি হয়েছে এখনই নিরসন না করলে আমাদের দলেরই ক্ষতি। তাই সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। মতবিনিময় শেষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে সালথা সদর বাজারে লিফলেট বিতরণ করেন তিনি, পরে তিনি অসুস্থ্য বীরমুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বরের শরীরের খোজ খবর নিতে তার বাড়ীতে ছুটে যান। আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে ছাপানো লিফলেট বিতরণ করতে দেখা গেছে তাকে। এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন, ইউপি সদস্য সৈয়দ আলী, কবির মল্লিক, যুবলীগ নেতা লুৎফর রহমান, রাসেল খাঁন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION