1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন বোয়ালমারীর রাফসান জানী

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৭০০ Time View

বোয়ালমারী প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক হলেন রাফসান জানী (১৩-জুলাই) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। রাফসান জানী ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ তেজগাঁও কলেজ এর সভাপতি ও তেজগাঁও কলেজ ছাত্রলীগ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেধাবী এই ছাত্রনেতা ফরিদপুর বোয়ালমারী সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগ পরিবারের সন্তান। প্রবীণ আওয়ামী লীগ নেতা সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম তফসির আহমেদ মাষ্টারের ছোট ভাই জাতীয় শ্রমিক লীগ যশোর জুট ইন্ডাস্ট্রি শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানের ছোট ছেলে রাফসান জানী । তার বড় ভাই সাবেক ছাত্র নেতা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান ও চাচাতো ভাই ফারুক হোসেন সাবেক ছাত্র নেতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাফসান তার চাচা তফসির আহমেদ মাষ্টার ও পিতা ছিদ্দিকুর রহমানের হাত ধরেই তার ছাত্র রাজনীতির হাতেখড়ি। ছাত্র জীবন থেকেই রাজনীতির পাশাপাশি এলাকায় মেধাবী ছাত্র হিসেবেও পরিচিতি লাভ করেন। তেজগাঁও কলেজে পড়াশোনার পাশাপাশি সাধারণ ছাত্রদের যে কোন সমস্যায় এগিয়ে যেতেন। আওয়ামী লীগের যে কোন কর্মসূচিতে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক হওয়ায় রাফসানের সহপাঠিরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় নেতৃত্বে মেধাবী ও ত্যাগী কর্মীকে যথাযত মুল্যায়ন দেয়ায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান তারা। নতুন এই দায়িত্ব প্রসঙ্গে রাফসান জানী বলেন, আমি কোন পদের জন্য ছাত্র রাজনীতি করিনি। মুজিব আদর্শের একজন সৈনিক হিসেবে নিজে গড়ার চেষ্টা করেছি। বিভিন্ন সময়ে সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে পাশে ছিলাম, ইনশাল্লাহ আগামীতেও থাকব। সংগঠন থেকে যে দায়িত্ব আমাকে দেয়া হয়েছে সেটি পালনে সচেষ্ট থাকবো ও বর্তমান প্রধানমন্ত্রীর উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION