1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৫৮৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর বটতলায় ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো. সাখাওয়াত হোসেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবিনীর কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন। এ জন্য তাকে অসংখ্যবার কারাবরণ করতে হয়েছে। বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ১৫ আগস্ট কালরাতে ঘাতকের দল তাকে নির্মমভাবে স্বপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকার কারণে সেদিন বেঁচে গিয়েছিলেন। এ সময় তিনি, বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে আ’লীগকে আবারো ক্ষমতায় আনার আহবান জানান।
কাজী মশিউর রহমান কচির সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা মোমিনুর রহমান সবুজ, গুনবহা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, ৩নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মো. আজাদ মোল্যা, সাধার সম্পাদক মো. নিজাম উদ্দিন প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত লোকজনের মাঝে তোবারক বিতরণ করা হয়।
অপরদিকে একইদিন বিকেলে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কামারখালী বাজার প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন। কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল রহমান বাবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টার্গেট, সাবেক ছাত্রলীগ নেতা মোমিনুর রহমান সবুজ, আড়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসবি বাহার শ্যামল, সাধারণ সম্পাদক কাজী নাছির, যুবলীগ নেতা শান্ত, সাজ্জাদ মিল্টন প্রমুখ। সভার সঞ্চালনা করে মেহেদী হাসান লিটু। আলোচনা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত লোকজনের মাঝে তোবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION