বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) গভীর রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বোয়ালমারী পৌরসভার চতুল উচ্চ বিদ্যালয় সংলগ্ন দেবু বসু ও টুটুল বসু বাড়িতে এ চুরি সংঘটিত হয়।
বাড়ির দরজার গেটের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে ঘরের বেড়ার ফাঁক দিয়ে চেতনানাশক স্প্রে ব্যবহার করে। এক পর্যায়ে বাড়ির সকল সদস্য গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে। পরে রাত দেড়টার পরে চোরের দল দুটি স্মার্টফোনসহ ৭টি মোবাইল, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ দুই লক্ষাধিক টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। চুরির ঘটনায় বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন টুটুল বসু।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.