1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

আ’লীগ সরকারের উন্নয়ন প্রচারে মাহমুদা বেগম কৃক এর ব্যাপক গণসংযোগ

  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৫১১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারে ব্যাপক গণসংযোগ করছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাহমুদা বেগম কৃক। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সাইনবোর্ড, শেখর বাজার, ঢোলভিটা ও তেলজুড়ি বাজারে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় মানুষের মাঝে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন মাহমুদা বেগম কৃক।
গণসংযোগকালে বিভিন্ন পথসভায় মাহমুদা বেগম কৃক বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল। ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য বিএনপি জামায়াতের মদদে সারাদেশে সিরিজ বোমা হামলা করা হয়। মুক্তিযুদ্ধের চেতনার আওয়ামীলীগ সরকার আজ ক্ষমতায়। তাই আমরা উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হতে পেরেছি। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে আমাদের দেশ।
আওয়ামীলীগ সরকারের আমলে তৈরি অসংখ্য মেগাপ্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, পদ্মা সেতু, কর্নফুলি ট্যানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ শেখ হাসিনা সরকার বয়স্ক ভাতা, বীরমুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা চালু করেছে। যার সুবিধাভোগী প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য পেনশন সুবিধা চালু করেছেন।
মাহমুদা বেগম কৃক বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে আ’লীগকে আবারো ক্ষমতায় আনার আহবান জানান তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য ও মধুখালী মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিলি ইসলাম, মধুখালী পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক মির্জা মিজানুর রহমান মিন্টু, মধুখালী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা সুলতানা, কামালদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান মিন্টু, শেখর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মোল্যা, শেখর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য কাজী সালমা শাহিন বিলাসী, শেখর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি আল মামুন চৌধুরী আশাসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION