1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারী পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৮টায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মিরাজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি খন্দকার জামান, সাধারণ সম্পাদক মো. বাবলু মাস্টার, আওয়ামীলীগ নেতা চুন্নু শেখ, সাবেক ছাত্রলীগ নেতা মো. শফিকুল হক টিপন মিয়া প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল। মুক্তিযুদ্ধের চেতনার আওয়ামীলীগ সরকার আজ ক্ষমতায়। তাই আমরা উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হতে পেরেছি। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে আ’লীগকে আবারো ক্ষমতায় আনার আহবান জানানো হয়। এ সময় আওয়ামীলীগের ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে ১৫ আগস্ট কালরাত্রে নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION