1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

আ’লীগ সরকারের উন্নয়ন প্রচারে সাখাওয়াত হোসেনের গণসংযোগ

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারে ব্যাপক গণসংযোগ করছেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। তিনি ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। শনিবার (০৯ সেপ্টেম্বর) আলফাডাঙ্গা বাজার, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজার, কাদিরদী বাজার ও ময়না ইউনিয়নের কেওয়াগ্রামসহ বিভিন্ন হাট-বাজারে ব্যাপক গণসংযোগ করেন তিনি। পরে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাদ্দাম হোসেনকে দেখতে যান এবং তার সার্বিক খোঁজখবর নেন। এর আগে শুক্রবার বিকেলে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কেওয়াগ্রামের অলোকনন্দ দাসের বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন। এ সময় তিনি আগত লোকজনের মাঝে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের তথ্যচিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এছাড়া গণসংযোগ ও বিভিন্ন পথসভায় আওয়ামীলীগ সরকারের আমলে নির্মিত পদ্মা সেতু, কর্নফুলি ট্যানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেগাপ্রকল্পের কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, শেখ হাসিনা সরকার বয়স্ক ভাতা, বীরমুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা চালু করেছে। যার সুবিধাভোগী প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ। শেখ হাসিনার দুরদর্শীতায় সময়মতো আমরা করোনার টিকা পেয়েছি। প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই।
সাখাওয়াত হোসেন আরো বলেন, বিএনপি জামায়াত সরকার দেশে অরাজকতা ও সন্ত্রাসবাদের সৃষ্টি করেছিল। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশকে স্বল্প উন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সরকার প্রধান। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে আ’লীগকে আবারো ক্ষমতায় আনার আহবান জানান তিনি।
গণসংযোগকালে গুনবহা ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান, সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION