1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

সড়ক দুর্ঘটনায় বোয়ালমারীতে স্ক্রাপ ব্যবসায়ী মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৪৪৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের বোয়ালমারীতে এক স্ক্রাপ (ভাঙারি) ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম আমীরুল বিশ্বাস (৩৫)। সে পৌরসভার আধাঁরকোঠা গ্রামের মো. সিদ্দিক বিশ্বাসের ছেলে। ৬ নভেম্বর সোমবার রাত সাড়ে ছয়টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ডে এলাকায় ঢাকা-খুলানা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়,  নিহত আমীরুল ইসলাম ব্যবসায়িক কাজ শেষে রাজধানী ঢাকা থেকে খুলনাগামী একটি পরিবহনে বাড়ি ফিরছিল। পথিমধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ডে নেমে ব্যাটারী চালিত  একটি আটোভ্যানে বোয়ালমারীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। ভ্যানটি ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে ঢাকামুখি একটি দ্রুতগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ ৪৩৫৩৩৪) ভ্যানটিকে আঘাত করে। সংঘর্ষে ভ্যানচালকসহ তিন আরোহী সড়কে ছিটকে পড়ে। এতে মারাত্মক আহত আমীরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে হাইওয়ে পুলিশের সহায়তায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বাকি আহতদের স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী  আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আব্দুর রহমান জানান- নিহত আমীরুল ইসলামকে মারাত্মক আহতাবস্থা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক মাইক্রোবাস জব্দ ও চালককে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION