1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে ঈগল প্রতীকের প্রার্থী দোলনের জনসভায় মানুষের ঢল

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: এমপি হলে স্মার্ট বাংলাদেশ গঠনে তথ্য প্রযুক্তির ব্যবহারে ফরিদপুর-১ আসনে ফ্রি ওয়াই-ফাই জোন করে দেয়া হবে। এছাড়া কৃষি-নির্ভর শিল্পাঞ্চল গঠন করে প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা ও উচ্চ শিক্ষা নিশ্চিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আরিফুর রহমান দোলন। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে বোয়ালমারী পৌরসভার ৬ নং ওয়ার্ডের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে এসব অঙ্গীকার ব্যক্ত করেন – ঈগল মার্কার প্রার্থী আরিফুর রহমান দোলন। ঈগল প্রতীকের প্রার্থীর দোলনের জনসভায় ব্যাপক কর্মী সমর্থকের ঢল নামে।

এ সময় তিনি বলেন- আমি এমপি হলে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলায় শান্তি আর উন্নয়ন নিশ্চিত করব। আমি যখন জনপ্রতিনিধি ছিলাম না, তখনও আমি আপনাদের পাশে ছিলাম। গোটা অঞ্চলকে স্মার্ট ও মডেল জনপদ হিসেবে গড়তে আমি ভোটের লড়াইয়ে নেমেছি। এই লড়াইয়ে আপনারাই আমার সঙ্গী। আপনারা সঙ্গে থাকলে ৭ জানুয়ারি ঈগল মার্কা জয়লাভ করবে। এই বিজয়ের সুফল আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর প্রত্যেক মানুষই ভোগ করবে।’
দোলন ফরিদপুর-১ আসনের সর্বস্তরের মানুষের প্রতি তার ঘোষিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি সবসময় সাধারণ মানুষের সম্মানের কথা বলি, শান্তির কথা বলি, উন্নয়নের কথা বলি, মানবিকতার কথা বলি। আমি এমপি নির্বাচিত হলে সকলের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো ইনশাআল্লাহ। ’
দেশখ্যাত অনুসন্ধানী সাংবাদিক দোলন সংসদ সদস্য নির্বাচিত হলে এই জনপদের মানুষের কতটা উপকার হবে, তা তুলে ধরে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ। তিনি বলেন, ‘দোলনকে আমরা যোগ্য প্রার্থী হিসেবে পেয়েছি। তিনি এমপি হলে আমাদের ফরিদপুর-১ আসনে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করবেন। ৭ জানুয়ারির ভোটে দোলনের মতো নিঃস্বার্থ মেধাবী নেতাকে আমরা এমপি নির্বাচিত করে সংসদে পাঠাবো, ইনশাআল্লাহ।’

বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নান্নু বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, বোয়ালমারী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যা। পৌর যুবলীগের আহবায়ক মো. আহাদুল করিম, পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি শফিকুর রহমান আহাদ খান, পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সিদ্দিকুর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন প্রমুখ।

বক্তারা প্রত্যেকে সভামঞ্চ থেকে আরিফুর রহমান দোলনের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা দেন এবং আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট দিয়ে প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরি দোলনের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে আলফাডাঙ্গা ও বোয়ালমারীর কয়েকটি এলাকায় গণসংযোগ ও সভা সমাবেশ করেন ঈগল মার্কার প্রার্থী আরিফুর রহমান দোলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION