1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

আব্দুর রহমান মন্ত্রী হওয়ায় বোয়ালমারীতে আনন্দ শোভাযাত্রা

  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: স্বাধীনতাত্তোর এই প্রথম মন্ত্রিত্ব পেয়ে আনন্দের জোয়ারে ভাসছে ফরিদপুর-১ আসনের জনগণ। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের আনন্দ শোভাযাত্রা ও পথসভা করে। বিকাল ৪টায় বোয়ালমারী প্রাণকেন্দ্র চৌরাস্তাস্থ বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের চৌরাস্তাফ এক পথসভায় মিলিত হয়।
তিনটি উপজেলা মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-১, ইতোপূর্বে একাধিকবার আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেও এ আসনে কেউ মন্ত্রিত্ব পাননি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে দলটির প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় তাকে মন্ত্রীর মর্যাদা দিলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আনন্দে ভাসছেন তিন উপজেলার মানুষ। সেই সাথে পুরো জেলায় আনন্দ ছড়িয়ে পড়েছে।
আনন্দ শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাধারণ সম্পাদক শাহাজাহন মীরদাহ্ পিকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, পৌর আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, পৌর আ’লীগের সদস্য রাহাদুল আকতার তপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, উপজেলা কৃষকলীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এসএম বাকের ইদ্রিস, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION