বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর ১ আসনে বিপুল ভোটের ব্যবধানে ৩য় বার নির্বাচিত এমপি আব্দুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মনোনীত হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে ফরিদপুর-১ আসনের জনগণ। আব্দুর রহমানকে মন্ত্রী করায় আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি ময়েনদিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ এক পথসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর। পথসভা শেষে নেতাকর্মীদের নৈশভোজ করানো হয়। এই আনন্দ শোভাযাত্রা ও নৈশভোজের আয়োজন করেন পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.