1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন অ্যাড. সিরাজুল ইসলাম অথবা আবুল বাশার বিপ্লব

  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৬৬৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢামাডোল শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চলতি মাসের শেষের দিকে তফশীল ঘোষণা হতে পারে উপজেলা পরিষদ নির্বাচনের। ইতোমধ্যেই ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করলেও স্থানীয় এ নির্বাচনে ভিন্ন কৌশল অবলম্বন করতে পারে দলটি। সেক্ষেত্রে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছেন। এবারের বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গুনবহা ইউপি চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম অথবা তাঁর আপন ছোটভাই বোয়ালমারী উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বাশার বিপ্লব। এমনটাই দাবি করেছেন তাদের ঘনিষ্ট মহল।

উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতার ব্যাপারে আবুল বাশার বিপ্লব বলেন, আমার ভাই অ্যাড. সিরাজুল ইসলাম বর্তমানে গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি একাধিবার গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমাদের পরিবার দীর্ঘদিন ধরেই নানাভাবে এলাকাবাসীর সেবা-শুশ্রূষা করে আসছে। আমরা বিএনপি পরিবারের লোক হলেও দলমত নির্বিশেষে এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে।

আবুল বাশার বিপ্লব আরো বলেন, আমাদের দল বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তবে ধানের শীষের প্রার্থী হবো, ইনশাআল্লাহ। পক্ষান্তরে দল যদি নির্বাচন বর্জন করে সেক্ষেত্রে এলাকাবাসী যে সিদ্ধান্ত দেবেন সেটা মাথা পেতে মেনে নেবো। মানবসেবার পরিধি সম্প্রসারিত করতে এবার আমি বা আমার ভাই উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করছি। সে জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION