1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

ফরিদপুরে নিরাপদ সবজি ও কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৩১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরে আরএমটিপি প্রকল্পের আওতায় ‘ইকোলজি-বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের নিরাপদ সবজি ও কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলার বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গত ১১ জানুয়ারি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান। ফরিদপুর সদরে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসডিসি’র সহকারী পরিচালক ইরানী সাদেক, প্রকল্পের ভ্যালু চেইন ফেসিলেটর সত্যম কুমার রায়। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা, প্রকল্পের মার্কেটিং ম্যানেজার, হিসাব রক্ষক এবং সহকারী ভ্যালু চেইন ফেসিলেটর। এর আগে শহরের মহিম স্কুল মোড় ও হাউজিং এস্টেট এলাকায় ফিতা কেটে নিরাপদ বিষমুক্ত সবজির দু’টি বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন অতিথিবৃন্দ। কর্মশালার শুরুতেই নিরাপদ শাকসবজি উৎপাদনের সমস্যা ও সম্ভাবনা এবং সফলতার বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।
নিরাপদ খাদ্য উৎপাদনে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে প্রধান অতিথি এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান বলেন, পন্যের নিরাপদ মান নিশ্চিত করতে হলে সরকার/ব্যবসায়ী/এনজিও সকল পক্ষকে এগিয়ে আসতে হবে। আগে নিরাপদ সবজি উৎপাদন এবং গ্রহণের ব্যাপারে মানুষ সচেতন ছিল না, এখন উৎপাদক এবং ভোক্তা হিসেবে সকলেই অনেক সচেতন। নিরাপদ খাদ্য উৎপাদনে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।’ বাংলাদেশ সরকার বিভিন্ন আইন ও নীতিমালা গ্রহণ করে নিরাপদ সবজি উৎপাদনের প্রবাহকে নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতে নিরাপদ বিষমুক্ত সবজির বিক্রয় কেন্দ্র আরো বৃদ্ধি করা হবে বলে তিনি উপস্থিত সকলকে আসস্থ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION