1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

তীব্র শীতে বোয়ালমারীর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৯ Time View
বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান দু’দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফরিদপুর জেলা শিক্ষা অধিদপ্তর ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তের নির্দেশনায় মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সকল প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা ২৪ ও ২৫ জানুয়ারি দু’দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,  তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় উপজেলার সকল সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা দু’দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাতে ফরিদপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা আরও দু’একদিন বিরাজ করতে পারে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ বলেন, ‘জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনায় শৈত প্রবাহের কারণে ২৪ ও ২৫ জানুয়ারি, বুধবার ও বৃহস্পতিবার এই দু’দিন বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দাপ্তরিক নির্দেশনা অনুযায়ী উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। শৈতপ্রবাহের পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION