1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

উপজেলা নির্বাচনে নৌকা থাকছে না বোয়ালমারীতে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন কারা

  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৮০৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ২৩ জানুয়ারি মঙ্গলবার বিভিন্ন মিডিয়ায় ‘উপজেলা নির্বাচনে নৌকা থাকছে না’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছেন। অনেকেই প্রথম দিকে নৌকা পাবেন নির্বাচন করবেন এমন আশাবাদ ব্যক্ত করে বোয়ালমারী বার্তার কাছে বক্তব্য রাখলেও এখন তারা নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। আবার কয়েকজন দৃঢ়তার সাথে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। এ তালিকায় যারা রয়েছেন তারা হলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, মিজানুর রহমান মৃধা মিলন, সৈয়দ রাসেল রেজা, শরীফ সেলিমুজ্জামান লিটু।
প্রকাশিত সংবাদের একাংশ;
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। অর্থাৎ এই নির্বাচনে কাউকে নৌকা প্রতীক দেওয়া হবে না। এ ক্ষেত্রে দলের যে কেউ স্বতন্ত্র প্রার্থীর মতো ভোট করতে পারবেন। দলের নেতাকর্মীরা যাঁর যাঁর পছন্দের প্রার্থীর পক্ষে ভোট করতে পারবেন। গত সোমবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে সভায় উপস্থিত থাকা একটি সূত্র জানিয়েছে। দলীয় বিভেদ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়। টানা চতুর্থবার সরকার গঠনের পর এটিই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION