বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৭নং ওয়ার্ডের ছোলনা গ্রামের মো. মোকাদ্দেস হোসেন (৬৬) জেলহাজতে আছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা করেছেন শেখর ইউনিয়নের বাজিতপুর গ্রামের নজরুল শেখের স্ত্রী মোসা. হোসনেয়ারা বেগম। তিনি আদালতে একটি নালিশী এজাহার দাখিল করেন। আদালত এজাহারটি মামলা হিসেবে রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে থানা পুলিশকে নির্দেশ দেন। থানা পুলিশ নালিশী অভিযোগটি পেয়ে গত বছরের ২১ ডিসেম্বর মামলাটি এজাহারভুক্ত করেন। মামলা নম্বর ১৩। ধারা ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪০৬, ৪২০ পিসি। মামলা হওয়ার পর গত ২২ জানুয়ারি থানা পুলিশ তাকে আটক করে আদালতে প্রেরণ করে।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.