1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন এর প্রার্থী হওয়ার গুঞ্জন

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৫১৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ বছরের এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। এ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ চায়ের দোকানগুলোতে বইছে নির্বাচনী হাওয়া।
ইতোমধ্যে চেয়ারম্যান পদে কয়েকজন প্রার্থীর নাম শোনা গেলেও হঠাৎ নির্বাচনী মাঠে আলোচনায় উঠে এসেছে এক নতুন প্রার্থীর নাম। তিনি হলেন আমানা গ্রুপের কর্ণধার, তরুণ সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী এবং কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সফল সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। হঠাৎ করে উপজেলার সর্বত্র তাকে ঘিরে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে।
দেলোয়ার হোসেন উপজেলার সাতৈর ইউনিয়নের বাসিন্দা হওয়ায় উত্তর বোয়ালমারীর চার ইউনিয়ন সাতৈর, ঘোষপুর, ময়না ও দাদপুরের ভোটারদের মাঝে তাকে ঘিরে বেশ কৌতূহল ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
সাতৈর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বলেন, শুনতে পাচ্ছি দেলোয়ার ভাই বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচন করবেন। চেয়ারম্যান পদে তিনি প্রার্থী হলে ভালো হয়। তিনি সমাজ ও মানুষের জন্য অনেক কাজ করেছেন। নির্বাচিত হলে তার দ্বারা মানুষ আরো বেশী উপকৃত হবে।
এক প্রশ্নের জবাবে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ দেলোয়ার হোসেন বলেন, মানুষের সেবার জন্য পদ-পদবীর দরকার হয় না, প্রয়োজন হয় ভালো একটি মন-মানসিকতার। উপজেলা পরিষদ চেয়ারম্যান একটি সম্মানিত গুরুত্বপূর্ণ পদ। অনেকেই আমাকে বলছেন প্রার্থী হওয়ার জন্য। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে মোটামুটি যোগাযোগ রাখছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION