1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে নিরাপদ সবজি উৎপাদনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৬০৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আরএমটিপি প্রকল্পের আওতায় ‘ইকোলজি-বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চাঁদপুর ইউনিয়নের চত্বর গজারকান্দি মাঠে সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপ-প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল ইসলাম। তিনি প্রকল্পের কার্যক্রম, নিরাপদ সবজি উৎপাদন, উৎপাদিত সবজির বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এছাড়া নিরাপদ সবজি উৎপাদনে ও বাজারজাতকরণে কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। যেকোনো প্রয়োজনে উপস্থিত কৃষকদের উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে বলেন।
প্রকল্পটির ভ্যালু চেইন কর্মকর্তা সত্যম কুমার রায়ের সভাপতিত্বে কৃষক মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনার করেন ভ্যালুচেইন ফ্যাসিলেটর শামীম খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পটির সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটর, মার্কেটিং ম্যানেজারসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION