1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান হিসেবে পিকুল মীরদাহকে দেখতে চায় স্থানীয় আওয়ামী লীগ

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীর উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা শাহজাহান মীরদাহ পিকুলকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে সভা করেছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলকে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী চেয়ে রোববার বিকেলে পৌর শহরের একটি স্থানে এ সভা করেছেন।
সভায় উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছি। ১/১১ এর সময় দলের দুর্দিনে অনেকেই সেদিন বিদেশে পাড়ি জমিয়েছিল। দলের কাছে আমার প্রত্যাশা অনেক। আমাকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী করা হলে আমি নির্বাচন করব। আমি আপনাদের দোয়া এবং সমর্থন চাই।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, দাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিম, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. আলী আকবার, রুপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্যা, দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় উপস্থিত স্থানীয় আওয়ামী লীগের নেতারা শাহজাহান মীরদাহ পিকুলকে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী চেয়ে বলেন, শাহজাহান মীরদাহ পিকুল ভাই ত্যাগী নেতা। আমরা আশা করবো, কেন্দ্রীয় আওয়ামীলীগের স্থানীয় মনোনয়ন বোর্ড পিকুল মীরদাহকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিবেন। তাকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী করা হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION