বোয়ালমারী প্রতিনিধি: ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭ ফেব্রুয়ারি র্যালী ও আলোচনা সভার মাধ্যমে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী। উপস্থাপনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসের এসআই মো. অপু মোল্যা। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী পৌর সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.