1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

ইউপি সদস্য সানোয়ারের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছেন তিন কর্মকর্তা

  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৮৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ইউপি সদস্য মো. সানোয়ার মোল্যার বিরুদ্ধে ভাতা দেওয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগটি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তিন কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন বলে জানা গেছে। জানা যায়, রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের মো. লুৎফর রহমানের স্ত্রী নিরু বেগম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহবায়ক হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সদস্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সদস্য সচিব হলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। কমিটিকে সরেজমিনে তদন্তপূর্বক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করেছেন। ইতোমধ্যে তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছেন বলে জানা গেছে। অন্যদিকে গত সংখ্যায় ভাতা দেয়ার কথা বলে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশের পর আরো একাধিক ব্যক্তি বার্তাকে জানিয়েছেন তাদের কাছ থেকেও অনুরূপ টাকা নেয়া হয়েছে। তারা হলেন কদমী গ্রামের নিমাই বিশ্বাসের বিষ্ণু বিশ্বাস, মুকুন্দ বিশ্বাসের ছেলে অনক বিশ্বাস, অশোক, তপন, নিরু মালাসহ আরো অনেকে। এ সংক্রান্ত গত সংখ্যায় যে রিপোর্টটি ছাপা হয়েছিল তাতে মেম্বার সানোয়ারের বক্তব্য দেয়া আছে। চলবে…!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION