1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা ভালো থাকবো: -ডা. দিলীপ রায়

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৭৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরে সুক্ষ্ম সনাতন ধর্মের আলোকে ১৯তম মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ও ৬ মার্চ দুইদিন ব্যাপী শ্রী শ্রী হরিচাঁদ ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের স্মরণে এ মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. দিলীপ কুমার রায়। তিনি বলেন, আমি  আপনাদের সন্তান ও ঠাকুরের ভক্ত  হিসেবে প্রতি বছরই আপনাদের মাঝে আসি। সমাজের উচ্চবর্ণ ও নিম্নবর্ণের যে বিভাজন ছিল হরিচাঁদ ঠাকুর তা রোধ করেছিলেন। ঠাকুরের জীবন দর্শনে ধনী-গরিব, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খৃষ্টান কাউকে ছোট করে দেখার সুযোগ নাই। তাই আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করবো।
ডা. দিলীপ রায় আরো বলেন, ১৯৭১ সালে অসম্প্রাদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে আমার আপনার বাড়িঘরে ভাংচুর, লুণ্ঠন, অগ্নিসংযোগ করা হয়েছিল। মায়ের সামনে মেয়েকে ধর্ষণসহ নানা লোমহর্ষক ঘটনা ঘটিয়েছিল সাম্প্রদায়িক শক্তি। কোনো সাম্প্রদায়িক শক্তি যেনো মাথাচারা দিতে না পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আমি বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করি, শেখ হাসিনাকে ভালোবাসি। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা ভালো থাকবো। বক্তব্য শেষে তিনি কালিনগর হরি মন্দিরে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এর আগে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রীধাম ওড়াকান্দি বাংলাদেশ মতুয়া মহা সংঘের সভাপতি ও কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান মহা মতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর। কালিনগর সার্বজনীন হরি মন্দির কমিটির সভাপতি বাবু প্রমথ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, নগরকান্দার মেয়র নিমাই চন্দ্র সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, পৌর আ’লীগের সদস্য রাহাদুল আকতার তপন, মৎস্যজীবিলীগ নেতা আসাদুজ্জামান পরশ সিকদার, বোয়ালমারী ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর, রুপাপাত ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ডা. মির্জা নাহিদা হোসেন বন্যার পিএস সুশান্ত বিশ্বাস,  ডা. সঞ্জিব দাস, ডা. চঞ্চল কুমার বিশ্বাস প্রমুখ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মতুয়া সংঘের মহাসচিব মতুয়াচার্য্য সাগর সাধু ঠাকুর। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ মতুয়া সংঘের সহসভাপতি অধ্যাপক শ্রী সুশীল কুমার মন্ডল, রতন কুমার মিত্র, ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, মতুয়া মন্টু মন্ডল, মতুয়া সুশান্ত বিশ্বাস, অশোক ঠাকুর প্রমুখ। অধিবাস উদ্বোধক মতুয়াচার্য্য শ্রী জটাধর গোঁসাই। পূজারী মতুয়া অশ্বিনী বিশ্বাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিকাশ মন্ডল, পরিমল বালা, বিমল মজুমদার। সঞ্চালনা করেন বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক জিএস রতন চন্দ্র বিশ্বাস, ডা. অজয় বৈরাগী, দীপক বিশ্বাস। মতুয়া মহা সম্মেলনে আশপাশের জেলা থেকে হাজার হাজার মতুয়া ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION