1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি অ্যাড লিয়াকত শিকদার

  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৪৪৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ে’ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান (নান্নু মিয়া)-র সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. মো. লিয়াকত সিকদার। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোনয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. ইসরাফিল মোল্যা,
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য মো. শাহজাহান মিয়া, বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষানুরাগী মোসা. শিরিনা হান্নান, বিশিষ্ট সমাজসেবক কুদরাতুল ইসলাম (সজন মিয়া) প্রমুখ।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হক।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION