1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে অনুমতিহীন ৩৫০ সিসি গতির রয়েল এনফিল্ড মোটরসাইকেল উদ্ধার

  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৫৭৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থেকে বাংলাদেশে চলাচলের অনুমতি নেই- এমন একটি বেশি গতির মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। গাড়িটি মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ডাকবাংলোর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ৩৫০ সিসি গতির ইংল্যান্ডের বিখ্যাত রয়েল এনফিল্ড কোম্পানির তৈরি ওই মোটরসাইকেলটির বাংলাদেশে চলাচলের এখনো অনুমতি মেলেনি। গাড়িটির মূল্য ৭ লাখের উপরে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকবাংলোর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাড়িটি উদ্ধার করা হয়। গাড়িটির কোন নম্বর প্লেট নেই।
এর আগে বোয়ালমারী পৌরসভার রায়পুর গ্রাম নিবাসী মেহেদী হাসান আব্দুল্লাহর ওই গাড়িটির উপর বসা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ৩৫০ সিসি গতির ইংল্যান্ডের বিখ্যাত রয়েল এনফিল্ড কোম্পানির তৈরি ওই গাড়িটির বাংলাদেশে চলাচলের অনুমতি নেই। গাড়িটি কোথা থেকে কিভাবে বোয়ালমারীতে এলো, তার তদন্ত চলছে।
তিনি আরো বলেন, আমাদের কাছে একটা ছবি আছে। ছবিতে ওই গাড়িটির পাশে একজন দাঁড়িয়ে আছে। দেখি গাড়িটি কেউ দাবি করে কি-না, তা নাহলে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে গাড়িটি বোয়ালমারী আনার পেছনে কারা জড়িত জানা যাবে। এ ব্যাপারে ৪০৭ ধারায় মামলা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION