1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে কলেজ ছাত্র সাব্বিরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৫৯০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাহিরবাগ গ্রামের কলেজ ছাত্র সাব্বির (১৬) কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ থেকে জানা যায়, গত ২৫ মে সন্ধ্যায় সাব্বির বাহিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট ঘুরতে যায়। এ সময় গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে প্রতিপক্ষ একই গ্রামের মফিজ শেখের নেতৃত্বে একদল সন্ত্রাসী লোকজন সাব্বিরের উপর আক্রমণ করে। সাব্বির দৌঁড়ে পালিয়ে যায়। মেহেদীকে আক্রমণকারীদের বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে। মেহেদী জীবন বাঁচাতে শোরচিৎকার করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিট হয়। মারপিটে মেহেদী ও প্রতিপক্ষের মফিজ শেখ আহত হয়। উভয়পক্ষের আহত দু’জন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। মফিজ একদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে রয়েছে এবং সুস্থ আছে বলে জানা গেছে। উভয়পক্ষই বোয়ালমারী থানা লিখিত অভিযোগ দেয়। একটি অভিযোগের বাদি হয় সানজিদা আক্তার। সানজিদার অভিযোগে বিবাদী করা হয় ওমর মোল্যা, মো. মেহেদী, মো. সাব্বির, মিকাইল, হাবিলসহ অজ্ঞাত ৫/৭ জনকে। এজাহারে সাব্বিরের বয়স দেখানো হয় ২২ বছর কিন্তুজন্মসনদ অনুযায়ী ২৯ মে পর্যন্ত সাব্বিরের বয়স হয় ১৬ বছর ৩ মাস ২৯ দিন। সাব্বিরের জন্মনিবন্ধন সনদ নাম্বার ২০০৭২৯১১৮২৫১০৮৮৪০। নিবন্ধন বহি নম্বর ৯, নিবন্ধনের তারিখ:- ০৯/০৪/২০২৩ খ্রি.। জন্ম তারিখ- ০১/১২/২০০৭ খ্রি.। অপর অভিযোগটি বাদি হয় সাহেরা বেগম। বিবাদী করা হয় মো. মফিজ শেখ, মো. সাগর শেখ, মো. হুমায়ুন শেখ। সানজিদার অভিযোগটি মামলা হয়। মামলা নম্বর ৩৭, তারিখ: ২৭/০৩/২৪ খ্রি.। জানা যায়, আহত দুজনেরই শরীরের সাধারণ আঘাতের চিহ্ন ছিলো। এ ব্যাপারে সাব্বিরের মা সাংবাদিকদের জানান, আমার কলেজ পড়ুয়া নাবালক ছেলের বিরুদ্ধে প্রতিপক্ষের মিথ্যা, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, বানোয়াট মামলা দিয়ে আমাকে ও আমার পরিবারকে নানা ভাবে হয়রানি করছে এবং ছেলের ভবিষ্যত নষ্ট করার পায়তারা করছে। অপরপক্ষের মফিজ দাবি করেছে, মামলাটি সঠিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION