বোয়ালমারী প্রতিনিধি: ৯ এপ্রিল ২৯ রমজান মঙ্গলবার বার্তা মডেল একাডেমীতে ইফতার মাহফিল শেষে আনুষ্ঠানিক ভাবে ২টি ফ্যান প্রদান করেন রাগিব দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা এবং পরিচালক মেজর আব্দুল্লাহ আল ইমরান। ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর আব্দুল্লাহ আল ইমরান উপস্থিত সকলের উদ্দেশ্যে সমসাময়িক বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, মোঃ শাহাজাহান সিরাজ প্রমুখ। সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি অ্যাড. কোরবান আলী। ফ্যান ২ টি গ্রহণ করেন উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.