বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিলচাপাদাহ মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর তিনবছর মেয়াদী পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৬ এপ্রিল নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন ও সদস্য মো. নজরুল ইসলাম এবং মো. ইয়াছির আরাফাতের নিকট থেকে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন আশুতোষ, সহসভাপতি দীপক, সাধারণ সম্পাদক লক্ষীকান্ত, সদস্য সনৎ, নিত্য, শ্যামল বিশ্বাস, রাজীব বিশ্বাস, অনুপ শিকদার, ভবেশ চাকী। মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৭ এপ্রিল। যাচাই বাছাই ২১ এপ্রিল। খসরু তালিকা ২৩ ও ২৪ এপ্রিল। আপিলে তারিখ ২৮, ২৯ ও ৩০ এপ্রিল। চূড়ান্ত তালিকা প্রকাশ ২৮ এপ্রিল। প্রত্যাহার ২ মে। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ ৫ মে। ভোটগ্রহণ ১৬ মে। এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি প্যানেলের পরিচালনা পর্ষদের ৯ সদস্য বিশিষ্ট কমিটির ৯জনই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.