1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে ভেটেরিনারি সার্জনের ওপর হামলা হরেন্দ্রনাথ বিশ্বাসের এক মাসের জেল

  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৪১২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রাণিসম্পদ দফতরে ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল আলীমের ওপর হামলা করেছে দুই রিপ্রেজেনটেটিভ। বুধবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে দুই রিপ্রেজেনটেটিভ তার কার্যালয়ে ঢুকে অতর্কিত হামলা চালায়। এসময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিতসহ চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।

হামলাকারী দুই রিপ্রেজেনটেটিভ হলেন বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা গ্রাম্য পশুচিকিৎসক হরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে তরুণ বিশ্বাস। তিনি গ্লোব ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিপ্রেজেনটেটিভ। অপরজন জেনসন এগ্রো ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ ও দক্ষিণ কামার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে তুষার আহমেদ।
উপজেলা প্রাণিসম্পদ দফতর সূত্র জানায়, উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বলাই শেখের ছেলে খামারি জয়নাল শেখ উলানফোলা রোগে আক্রান্ত একটি গাভি নিয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আসেন। ইতিপূর্বে গাভিটি ভুল চিকিৎসা করেন গ্রাম্য পশুচিকিৎসক হরেন্দ্রনাথ বিশ্বাস। তিনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অবসরপ্রাপ্ত তৃতীয় শ্রেণির কর্মচারী (ভিএপি) ছিলেন। কোনো প্রকার চিকিৎসক সনদ না থাকলেও এ দপ্তরের চাকরির সুবাদে অবসরের পর পশু চিকিৎসা দেন তিনি।

ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আলিম গ্রাম্য চিকিৎসক হরেন্দ্রনাথের দেওয়া ব্যবস্থাপত্র দেখে ভুল চিকিৎসার বিষয়ে খামারিকে জানালে খামারি জয়নাল শেখ নরেন্দ্রনাথের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে হরেন্দ্রনাথের ছেলে গ্লোব ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিপ্রেজেনটেটিভ তরুণ বিশ্বাস ও জেনসন এগ্রো ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ তুষার আহমেদ সংঘবদ্ধ হয়ে এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সেলিম হোসেন বলেন, হামলাকারী তুষার আহমেদ ও তরুণ বিশ্বাস ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আলিমের রুমে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে হামলা চালায় এবং চেয়ার ছুড়ে মারে। কিছু বুঝে ওঠার আগেই তারা রুমের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে আমাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

এ বিষয়ে গ্লোব ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিপ্রেজেনটেটিভ তরুণ বিশ্বাস বলেন, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আলিমের সঙ্গে একটু ঝামেলা হয়েছে। এর বেশি কিছু না বলেই তিনি মোবাইলের সংযোগ কেটে দেন।

উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আলিম বলেন, মানুষের সেবা করতে এসে এ ধরনের হামলার শিকার হবো ভাবতে পারিনি। আমি শঙ্কিত, ভীত-সন্ত্রস্ত। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব।

এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সরকার বলেন, বিষয়টি থানায় জানানো হয়েছে। সরকারি দায়িত্ব পালনকালে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, খামারি জয়নাল শেখের মৌখিক অভিযোগের ভিত্তিতে নিবন্ধন ও সনদ ব্যতীত ভেটেরিনারি প্র্যাকটিস ও ভুল চিকিৎসা করায় গ্রাম্য চিকিৎসক হরেন্দ্রনাথ বিশ্বাসকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মেহেদী হাসান।

এবিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, নিবন্ধন ও সনদ ব্যতীত ভেটেরিনারি প্র্যাকটিস করার অপরাধ প্রমাণিত হওয়া ও অভিযুক্ত নিজে স্বীকারোক্তি দেওয়ায় তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION