1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে মাছের সাথে শত্রুতা! ৭ লাখ টাকার ক্ষতি

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৫৭৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় সাত লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার (২৯ মে) দিবাগত রাতে পৌরসভার ৯নং ওয়ার্ডের কলারন এ ঘটনা ঘটে। প্রায় ৫ বিঘা জমির উপর খননকৃত পুকুরে বিষ প্রয়োগের ফলে অন্তত ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার ৯নং ওয়ার্ডের কলারন গ্রামের মৎস্যচাষী উত্তম কুমার দাস বাড়ির পার্শ্ববর্তী একটি অংশীদারি পুকুর লিজ নিয়ে ২০ বছর যাবত মাছ চাষ করে আসছে। বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোক মারফত খবর পেয়ে দেখতে পান পুকুরে মাছ মরে ভেসে উঠেছে।

ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী উত্তম কুমার দাস জানান, ২০ বছর ধরে মাছ চাষ করে আসছি, ইতোপূর্বে কখনো এমন ঘটনা ঘটে নাই। স্থানীয় লোকের মাধ্যমে জানতে পেরে পুকুর পাড়ে গিয়ে দেখি সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। কৌতুহল বশত: আমার ছেলে পুকুরে নামলে তার পায়ে একটি লাল রংয়ের শপিং ব্যাগ জড়িয়ে যায়। ব্যাগটি উপরে উঠালে ব্যাগের মধ্যে বিষাক্ত ভেজা ট্যাবলেটের গুড়া পাওয়া যায়। অজ্ঞাতনামা নাশকতাকারীরা পূর্ব শত্রুতার জের ধরে আমার পুকুরে মাছ মারার নিষিদ্ধ বিষ প্রয়োগ করেছে। এতে আমার আনুমানিক ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION