1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

ডাঃ দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বোয়ালমারীতে চিকিৎসকদের মানববন্ধন

  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৫৭৮ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি, স্বনামধন্য ব্যবসায়ী ও চিকিৎসক ডাঃ দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচারের ঘটনায় ফরিদপুরের বোয়ালমারীতে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১০ জুন) দুপুরে বোয়ালমারী চৌরাস্তায় উপজেলার সর্বস্তরের হোমিওপ্যাথিক চিকিৎসকদের ব্যানারে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ডাঃ আবু মুসা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সদরস্থ ডাঃ দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ প্রণয় কান্তি লস্কর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল মেডিকেল সেন্টার বোয়ালমারী পৌরসভা কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মিহির কান্তি পাল, ডাঃ দিলীপ কুমার রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ চঞ্চল কুমার বিশ্বাস, ডাঃ দিনেশ কুমার রায়, ডাঃ পলাশ কুমার প্রামাণিক, ডাঃ রেজাউল করিম, বোয়ালমারী হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশনের সহসভাপতি ডাঃ সমির কুমার বালা, সাধারণ সম্পাদক সঞ্জিব কুমার দাস,বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ এস বসু ও হোমিওপ্যাথি গবেষণা পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, ডাঃ দিলীপ কুমার রায় একজন সৎ ও আদর্শবান মানুষ। তার অবৈধ বা অদৃশ্যমান কোন সম্পদ নেই। সারা জীবন তিনি সৎ উপায়ে বা বৈধ পন্থায় যে অর্থ-সম্পদ অর্জন করেছেন তা সমাজ ও আর্তমানবতার সেবায় ব্যয় করছেন। একটি অসাধু গোষ্ঠী সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে ডাঃ দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা ডাঃ দিলীপ রায়কে রাজনৈতিক ভাবে ঘায়েল ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করে সাংগঠনিক বিশেষ ফায়দা হাসিল করতে চায়। কিন্তু তাদের এ চক্রান্ত কোন দিনই সফল হবে না। এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ সবসময় ডাঃ দিলীপ রায়ের পাশে আছি। আগামীতেও তার যে কোন বিপদে-আপদে আমরা পাশে থাকবো।

এছাড়া মানববন্ধন চলাকালে উপস্থিত এলাকাবাসীর মন্তব্য ছিল, ডা. দিলীপ কুমার রায় রাজনীতি, চিকিৎসা ও ব্যবসার পাশাপাশি করোনাকালীন সময়ে ও বিভিন্ন দুর্যোগকালে এলাকার অসহায় মানুষদের বিশেষ করে হতদরিদ্রদের চিকিৎসাসহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপসানলয়ে এবং ধর্মীয় অনুষ্ঠান ব্যাপক দান-অনুদান রয়েছে তাঁর। সুতরাং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অন্যায় কিছু করা হলে এবং অপপ্রচার অব্যাহত থাকলে ডা. দিলীপ রায়ের পক্ষে যেকোনো পদক্ষেপ নিলে আমরা এলাকাবাসী স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION