1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

ফরিদপুরে স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রয় প্রসারে প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৫১৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ‘সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় ফরিদপুরে উদ্যোক্তাদের তৈরিকৃত স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রয় প্রসারে প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এসডিসির প্রধান কার্যালয়ের হলরুমে (২৭ জুন) দুপুরে এ প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের উপ-প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাস্তবায়ন করছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।

প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রামে এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র ‍কৃষি বিপণন কর্মকর্তা মো. সাহাদাত হোসেন, এসডিসির পরিচালক (অপারেশন) খন্দকার হামিদুল ইসলাম, এসডিসির মাইক্রোফিন্যান্স ডিরেক্টর মো. জাহিদুল আলম, আরএমটি প্রকল্পের ফাইন্যান্স, এডমিন এন্ড প্রকিউরমেন্ট অফিসার স্নিগ্ধা আক্তারী। প্রোগ্রামটি সঞ্চালনা করেন এসডিসির সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী প্রসেনজিৎ পাল। প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রামের প্রেজেন্টেশন ও স্বাগত বক্তব্য রাখেন আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ শাহিন আলম।

প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রামে স্বাস্থ্য সম্মত সরিষার তেল উৎপাদনকারী ৩ জন উদ্যোক্তা, সরিষা চাষী, তেল ব্যবসায়ী, খুচরা বিক্রেতা, বাজার কমিটিসহ এসডিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকলে বিএসটিআই অনুমোদিত ৩জন উদ্যোক্তার উৎপাদিত মেসার্স হাসান ট্রেডার্সের শক্তি সরিষার তেল, মেসার্স মোল্যা ট্রেডার্সের তালিব সরিষার তেল ও মেসার্স নিজাম ট্রেডার্সের বিশ্বাস সরিষার তেল সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

প্রোগ্রামের প্রধান অতিথি কৃষিবিদ মো. রফিকুল ইসলাম বলেন, উন্নত জাতের সরিষার বীজ থেকে উৎপাদিত সরিষার তেলে ক্ষতিকর ইরুসিক এসিডের পরিমাণ খুবই কম। যা স্বাস্থ্যের জন্য উপকারি। তাই স্বাস্থ্য সুরক্ষায় যে কেউ এই সরিষার তেল ব্যবহার করতে পারবে। তিনি স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তাদের মাঝে ব্যাপক প্রচার-প্রচারণার আহবান করেন।

ফরিদপুর কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র ‍কৃষি বিপণন কর্মকর্তা মো. সাহাদাত হোসেন এসডিসির এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রয় বাজার সম্প্রসারণে আমাদের দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। অনুষ্ঠানে তেল উৎপাদনকারী উদ্যোক্তাগণ নিজ নিজ পণ্য উৎপাদন প্রক্রিয়া এবং বাজারজাতকরণে তেল ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

পোডাক্ট লঞ্চিং প্রোগ্রামের সভাপতি এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান বলেন, এই প্রকল্পের আওতায় কোল্ড ওয়েল প্রেস মেশিন দ্বারা আধুনিক পদ্ধতিতে ফিল্টারিং করে বিশুদ্ধ সরিষার তেল উৎপাদন এবং ফুড গ্রেড বোতলে বায়ুরোধক ক্যাপ দ্বারা তেল বোতলজাত করা হয়। এছাড়া বিএসটিআই হতে মান ও বিক্রয় সনদপ্রাপ্ত। এই সরিষার তেলে ক্ষতিকর ইরুসিক এসিড নেই বললেই চলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION