1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

কোমলমতি শিশু শিক্ষার্থীদের ব্যবহার করে অপকর্ম দুর্নীতি ঢাকতে চায় শিক্ষক সিরাজুল ইসলাম

  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৫৬২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের চাঁদপুর ইউনিয়নের বঙ্গেরশ্বর্দী সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম তার স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীদের ব্যবহার করে তার বিভিন্ন ধরনের দুর্নীতি ঢাকতে চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিগত দিনে তার পছন্দ মতো পরিচালনা পর্ষদকে ব্যবহার করে অনিয়মকে নিয়ম বানিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল করেছে। স্কুলের বেশিরভাগ সময়ে শিক্ষকতায় মন না দিয়ে রাজনৈতিক কাজে শিক্ষার্থীদের ব্যবহার করেছেন। ইতোপূর্বে তাকে বিভিন্ন অশালীন অভিযোগে স্কুল কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছিল। অনেকটা নাকে খর দিয়ে সবাইকে ম্যানেজ করে আবার তিনি স্বপদে বহাল হন। সম্প্রতি স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনে তার পছন্দ মতো কমিটি বানাতে একটি পক্ষকে সমর্থন করে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠেন। এলাকার অভিভাবকরা স্কুলটিকে তার কুপ্রভাবমুক্ত করতে শিক্ষক সিরাজুল ইসলামের বিপক্ষে ভোট দেন। এতে একক ভাবে বিজয়ী লাভ করেন পরিচালনা পর্ষদের বর্তমান কমিটি। কমিটির কাছে লিখিতভাবে কয়েক ডজন অভিযোগ উত্থাপিত হয় সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে। নিরপেক্ষ তদন্ত করার স্বার্থে বিধিঅনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ২৯ জুন স্কুল সংলগ্ন ভাটদী বাজারে স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করান। যা শিক্ষা নীতিমালার চরম লঙ্ঘন। এহেন হীন কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে ১ জুলাই এলাকাবাসী একই জায়গায় ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে চূড়ান্ত বরখাস্তের দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION