1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

বোয়ালমারীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৬৯৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বোয়ালমারী জর্জ একাডেমী খেলার মাঠে ১০ জুলাই বিকেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে শেখর ইউনিয়ন পরিষদ বনাম রুপাপাত ইউনিয়ন পরিষদ। খেলায় ২-১ গোলের ব্যবধানে রুপাপাত ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়। আনুষ্ঠানিক ভাবে খেলা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বোয়ালমারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এ মতিন ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক এসএম ওবায়দুর রহমান। আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন। রেফারির দায়িত্ব পালন করেন খরসূতি চন্দ্র কিশোর বহুমুখী ‍উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কৌশিক বোস। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন রাঙ্গামুলারকান্দি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রবিউল ইসলাম, ময়না এসি বোস ইন্সটিটিউশনের ক্রীড়া শিক্ষক মো. জাফর মোল্যা, বোয়ালমারী জর্জ একাডেমীর ক্রীড়া শিক্ষক মো. মফিজুর রহমান। ধারা ভাষ্যকার ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মো. মাহিদুল হক। বিজয়ী দল পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION