1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

কেন্দ্রীয় কৃষকদলের সহসম্পাদক মিয়া হাসানকে সংবর্ধনা ও মোটরসাইকেল শোডাউন

  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৫২১ Time View

হাসান মাহমুদ মিলু, স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক মিয়া হাসান এলাকায় আসলে তাকে সংবর্ধনা জানান স্থানীয় নেতাকর্মীরা। শনিবার (১০ আগস্ট) তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর ১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনের মাঝকান্দি পৌছালে সাধারণ নেতাকর্মীরা তাকে বীরোচিত ফুলেল সংবর্ধনা ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে নেন। এ সময় মিয়া হাসান বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আন্দোলনে আবু সাঈদসহ নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফরিদপুর -১ আসনের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন এবং পথসভায় বক্তব্য দেন। এসব পথসভায় মিয়া হাসান বলেন, দেশের আপামর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে ও দেশ ছেড়ে পালিয়েছেন। এখন হিংসা বিদ্বেষ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। দেশ ও দেশের স্বার্থে সকলকে এগিয়ে আসতে হবে।
মিয়া হাসান আরো বলেন, সকল প্রকার ভাঙ্গচুর পরিহার ও সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। দেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। জাতীয়তাবাদী দল বিএনপিতে আওয়ামীলীগের দালাল বা অনুপ্রবেশকারীদের কোনো ঠায় নাই। যদি কোনো নেতা আওয়ামীলীগের দোসরদের দলে টানার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম,ফরিদপুর জেলা জাসাস নেতা মো. রফিকুল ইসলাম লিটন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসূল বিশ্বাস, উপজেলা যুবদল নেতা মো. আলম শেখ, মো. দুখু মিয়া, বোয়ালমারী উপজেলা জাসাস এর আহবায়ক শাহিন আনেয়ার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া মোল্যা সুমন, ছাত্রদল নেতা জুয়েল, শাহাবাজ, পাপ্পু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION